1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্রীউলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

শ্রীউলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা নবমীতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিলবকচর খালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপুর সভাপতিত্বে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন ও নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক ।সোমবার (২৩ অক্টোবর)বিকালে পুইজ্বালা উত্তর বিল বকচর সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন লাকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি বারিন সরদার, সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডল কোষাধ্যক্ষ জয়দেব বাছাড়,ইউপি সদস্য আবু হাসান, মহিলা মেম্বার শাহানাজ পারভীন। এছাড়া শাহানুজ্জামান পলাশ, ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অফি, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে পুরস্কার তুলে দেন উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু । এ নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। যার মধ্যে প্রথম স্থান অধিকার করেন উত্তর পুইজ্বালা নৌকা বাইচ দল এবং দ্বিতীয় স্থান অধিকার করেন পুইজ্বালা নৌকা বাইচ দল।এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd