1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দগ্ধ শিশু কন্যা মরিয়ম(০৮) এর করুন আর্তনাদ, বাঁচার আকুতি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

দগ্ধ শিশু কন্যা মরিয়ম(০৮) এর করুন আর্তনাদ, বাঁচার আকুতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা জেঠুয়া মহিলা মাদ্রাসায় রান্না ঘরে দগ্ধ মরিয়ম(৮) এর করুন আর্তনাদ, জীবন বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন, নিরুপায় অসহায় মায়ের সাহায্যের আকুতি৷শিশুটির মা মমতাজ বেগম জানান, নয় মাস আগে বড় মেয়ে মরিয়মকে জেঠুয়ার মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দিয়েছিলাম। সেখানে থেকে লেখাপড়া শিখতো। মাদ্রাসায় রান্না করার কোন বাবুচ্চি নেই। ২৯ ডিসেম্বর মাদ্রাসায় একটা মেয়ে রান্না করছিল, সে গোসলে যাওয়ার আগে মরিয়মকে রান্না দেখার জন্য রেখে যায়। সেখানে জামাকাপড়ে আগুন ধরে যায় মরিয়মের। এতে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায় ৷ তার চিকিৎসা করাতে দৈনিক ৭/৮ হাজার টাকা খরচ হচ্ছে। বিভিন্ন মানুষদের কাছ থেকে সহায়তা নিয়ে মরিয়মের চিকিৎসা করছি। বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চারতলায় শিশু ওয়ার্ডে ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে ৷ শিশুটিকে চিকিৎসা করাতে ৬টি বড় অপারেশন করাতে হবে ৷ এখন পর্যন্ত ১টি অপারেশন করা হয়েছে, তার জন্য দেড়লক্ষাধিক টাকা খরচ হয়েছে, বর্তমানে তার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন, তিনি বিত্তবান সহায়তাদানকারী ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়,গত ২৯ ডিসেম্বর মাদ্রাসায় রান্না করার কোন বাবুচ্চি না থাকায় ০৮ বছরের শিশুটিকে দিয়ে রান্না করান মাদ্রাসার সুপার মুফতি আব্দুল হামিদ । রান্না করার সময় জামাকাপড়ে আগুন ধরে যায় মরিয়মের। এতে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায় ৷ আগুনে পুড়ে গেলেও সুপার কোন মানুষকে না জানিয়ে ২ঘন্টা পর প্রথমে গ্রাম্য চিকিৎসক দ্বারা চিকিৎসা করান, কোন সুফল না হওয়ায় ৪/৫ ঘন্টা অতিবাহিত হওয়ার পর, প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল, এরপর নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে গত ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক লিটু ও তালা উপবলেন, রান্না করতে গিয়ে আগুনে পুড়ে যায় মেয়েটি। পরিবারটি খুবই গরীব। সবার সহযোগিতায় তার চিকিৎসা চলছে। আমি নিজেও সহায়তা করেছি। যোগাযোগ ০১৭১৯৪৩২১০৪ অথবা ০১৯৪২১৫৮৬৬৯ (শিশুটির মা মমতাজ বেগম)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd