1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। (২৩ আগস্ট) বুধবার সকাল ১০ টা সময় উপজেলার মুড়াকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষের চারা রোপন এবং স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে আমলকী, বকুল, মেহগনি,চালতা, কৃষ্ণ চূড়া, কাঁঠাল, অর্জুন,দেবদার, তেঁতুল,হরিতকি, জাম,কদবেল সহ বিভিন্ন রকমের চারা বিতরণ করা হয়েছে। এ সময় ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। যশোর সামাজিক বন বিভাগের সার্বিক সহযোগিতায় ও তেঁতুলিয়া যুব সংঘের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও তেঁতুলিয়া যুব সংঘের উপদেষ্টা মোঃ তাজমুল ইসলামের পরিচালনায় এই কর্মসূচি পালন করা হয়েছে।এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ সিদ্দিক, আ. স.ম. জাহিদুল ইসলাম,মোঃ শাহাজান আলী,মোঃ আজিজুর রহমান প্রমূখউপস্থিত ছিলেন। এছাড়াও তেঁতুলিয়া যুব সংঘের প্রচারক সম্পাদক সাংবাদিক জহর হাচান সাগর ও সাংবাদিক শেখ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।
গাছ বিতরণ শেষে বিদ্যালয়ের সেমিনার কক্ষে গাছের উপকারিতা ও পরিচর্যা বিষয়ক একটা সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে বক্তারা গাছের বিভিন্ন উপকারিতার কথা ছাত্র ছাত্রীদের মাঝে তুলে ধরেন এবং ভবিষ্যতৎ প্রজন্মকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd