1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

তালায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর : সাতক্ষীরার তালায় মায়ের উপর অভিমান করে পুজাদাশ (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ফতেপুর গ্রামের বিমল দাশের মেয়েও স্থানীয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে নিজ বাড়িতে ঘটে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই শ্মশানে পুজার অন্তোষ্টি ক্রিয়া সম্পান্ন হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানাযায়,পরিবারের কাজে সহযোগিতা ও ঠিক মত লেখা পড়া না করায় পুজাকে তার মা বকাবকি করে বাড়ি থেকে চলে যান। মায়ের উপর অভিমান করে বাড়িতে কেউ না থাকায় মায়ের শাড়ি পেঁচিয়ে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় পুজা। পরে তার মা ঘরে ফিরে তাকে মৃত অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে পুজাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই অন্তোষ্টি ক্রিয়া সম্পান্নের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd