1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ইসলামকাটি ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ইসলামকাটি ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ইসলামকাটি ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামকাটি শহীদ মিনার চত্বরে নির্বাচনী প্রস্তুুতি সভা ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শেখ এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি এবং তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বি,এম বাবলুর রহমান, উপস্থিত ছিলেন জাপানেতা মোঃ আবুল হোসেন সরদার, মোঃ রজব আলী গাজী, মোঃ মহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহমান শেখ, মোঃ রহমত আলী গোলদার,মোঃ মোস্তফা বিশ্বাস,বক্তব্য রাখেন যুবসংহতির ইসলামকাটি ইউনিয়ন সভাপতি মোঃ ইমরান হোসেন বাবু, শ্রমিক পার্টির ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, জাতীয় ছাত্র সমাজের তেঁতুলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
নির্বাচনী প্রস্তুুতি সভায় প্রধান অতিথি পল্লীবন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর দক্ষিনপশ্চিমাঞ্চলের অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম উভয় প্রার্থী কে জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd