1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি মহিলা কলেজে মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি মহিলা কলেজে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগিতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু’র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কোহিনুর ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও, ডা. মোঃ আমানত উল্লাহ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও সম্পাদক শিক্ষক পর্ষদ মোঃ আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার, মোঃ মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দীকা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, মোসফিকুর রহমান মিলটন। সরকারের উন্নয়ন কর্মকান্ড, করোনা ভাইরাস পরিস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় আড়াইশতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd