1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ফসলি জমির মাটি উত্তোলনকারীকে ১০ হাজার টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

কলারোয়ায় ফসলি জমির মাটি উত্তোলনকারীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪জানুয়ারী) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। অভিযান চলাকালে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে লোহাকুড়া গ্রামের এক্সকাভেটর গাড়ীর (ভেকু গাড়ি, মাটি কাটার যন্ত্র) মালিক জুবায়ের হোসেন (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন-ভূমি অফিসের প্রনব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন-থানা পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান-সমাজে যে কোন অপরাধ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd