1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া বাজারে দীর্ঘ ১০বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

কলারোয়া বাজারে দীর্ঘ ১০বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়া উপজেলার বৃহত্তম সোনাবাড়ীয়া বাজারে দীর্ঘ ১০বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউনিয়নের নানান সমস্যা চিহ্নিত করে সেগুলো একের পর এক সমাধান করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বেশ প্রসংশিত হয়েছেন। সর্বশেষ গত ১০ফেব্রুয়ারী সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি দীর্ঘ ১০বছর বন্ধ থাকার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল। আমরা এটি উন্মক্ত করতে গিয়ে দেখি গণশৌচাগারের উত্তর সাইটে পুকুর পাড়ে যে হাউজটি আছে সেটির খুব জরাজীর্ণ অবস্থা। এটি সংস্কার না করে উন্মুক্ত করা সম্ভব ছিল না। এরপর খুব দ্রুত আমরা একটি বাজেট ব্যবস্থা করে হাউস সংস্কারের কাজ শুরু করি। তিনি আরও বলেন, এখানে সম্পূর্ণ নতুন একটি হাউস করতে হয়েছে। পুরো কাজ শেষ করতে বেশ সময়ও লেগেছে। এরপর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা করে গণশৌচাগারটি উন্মুক্ত করে দিয়েছি। সোনাবাড়ীয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিগত দিনগুলোতে কোনো জনপ্রতিনিধির এটি নিয়ে মাথা ব্যাথা ছিল না। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর আশ্বাস দিয়েছিলেন গণশৌচাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিবেন। অবশেষে তিনি কথা রেখেছেন

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd