1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকের বোরো ধানের সমালয়ে চাষাবাদ এর ৫০ একর প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বুধহাটা ব্লকের শ্বেতপুর বিলে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সঞ্জয় দাশ, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, চাষী মহাদেব ঘোষ। প্রদর্শনীতে ৩২ জন চাষী ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদ করছেন। প্রধান অতিথি ড. মোঃ জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, বর্তমানে চাষাবাদ প্রায় শতভাগ যন্ত্র নির্ভর হয়েছে। রোপন কাজ যান্ত্রিকীকরণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ধান কর্তনও যন্ত্রের মাধ্যমে করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগে কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করতেন। পাওয়ার ট্রেলারের মাধ্যমে চাষ করানো শুরু করলে কৃষকদের আগ্রহ দেখা যায়নি। আস্তে আস্তে কৃষকরা সম্পূর্ণ ভাবে যন্ত্রের সাহায্যে চাষাবাদ করছেন। রাইস ট্রান্স প্লান্টারের রোপন কাজ কৃষকদের অজানা, আশা করি অদূর ভবিষ্যতে রোপন কাজও যান্ত্রিকরণ সম্ভব হবে। এর মাধ্যমে রোপন করা হলে ঘন্টায় ৩ বিঘা জমি রোপন করা যাবে। খরচ লাগবে ৫ থেকে ৮ শত টাকা। অথচ শ্রমিকের মাধ্যমে একাজ করা হলে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়ে থাকে। প্রধান অতিথি আরও বলেন, ধান কাটার কাজও কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে করা হবে। যন্ত্রের মাধ্যমে কাজ করা হলে খরচ কমবে, সময় কম লাগবে এবং ফলনও অনেক বেশী হবে। পরে রোপন কাজ উদ্বোধনের মাধ্যমে শত শত কৃষকের উপস্থিতিতে জমিতে রোপন ক্রিয়া শুরু করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd