1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাস্তবায়ন সহযোগি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মশালায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ জন প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন। মূল আলোচনা উপস্থাপন করেন, টিম লীডার আব্দুল্লাহ মোঃ কোরায়শী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। মনিটরিং অফিসার মোঃ কামরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে অ্যাসিঃ ম্যানেজার মোঃ রাজেদুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কয়েকজন প্রধান শিক্ষক ও সুপার অনুষ্ঠানে আলোচনা রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd