1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ওসিকে সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনিতে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (২৩ আগস্ট) বুধবার বিকালে থানার অফিসার ইনচার্জ এর কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর আগে পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার কোতোয়ালি উপজেলার শংকরপুর গ্রামে মৃত ধীরেনচন্দ্র অধিকারী এর ছেলে। বিশ্বজিৎ কুমার অধিকারী নব্য পদয়নকৃত আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। বিদায়ী ওসি মমিনুল ইসলাম (পিপিএম) আশাশুনি থানা থেকে বদলি হয়ে তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন। এ সময় নবাগত (ওসি) আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সাংবাদিকসহ এলাকাবাসীর প্রত্যাশা করেছেন। নবাগত ওসিকে যোগদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিহাবুল ইসলাম, এসআই জাহাঙ্গীর হোসেন খান, বিজন কুমার, মিঠুন মন্ডল, ইমরান হোসেন, মহিতুর রহমান, এ এস আই মারুফ কবির, সোহেল শেখ, মোজাফ্ফর হোসেন, জিয়াউর রহমানসহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd