Category: সাতক্ষীরা জেলা

  • সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নিলামে ক্রয়করা বেতনা নদী খননের মাটি পরিবহনে বাধার সৃষ্টি করে একটি মহল মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া এলাকার মোঃ সুজাউদ্দীন সরদারের ছেলে মোঃ সুমন রহমান এই…

  • সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

    সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

    মোমিনু্র রহমান : সাতক্ষীরায় সুন্দরবন দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে (২২ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত,…

  • কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার’র মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার’র মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বাদ যোহর কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র-এর সামনে উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ…

  • কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি…

  • কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

    কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

    জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জের নাজিমগঞ্জে হাটের ত্রিমৌনির সামনে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ। ২১শে ফেব্রুয়ারি শনিবার বেলা বারোটায় উপজেলার নাজিমগঞ্জ হাটের ত্রিমৌহনির এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে মথুরেসপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদ অপর দিক থেকে আসা ইটের ট্রলির চাকার ভিতরে তার ডান পা চলে যায়। মুহূর্তের মধ্যে…

  • সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল

    সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল

    আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার অনেক আগে থেকেই সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসতে থাকে মানুষ। হাতে ফুলের স্তবক, কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সব পথ এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সাতক্ষীরাবাসী স্মরণ করল ভাষাশহীদদের। শুক্রবার রাত ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও…

  • যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা-২ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকে সাতক্ষীরা বাসি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আর যারা দেন নাই সকলেই আমরা আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। আমরা মিলে মিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে মিশে আমরা সাতক্ষীরাকে গড়ে তুলবো। সাতক্ষীরা আমাদের, এই সুন্দর সাতক্ষীরাকে…

  • রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন

    রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন

    আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চিরুনি অভিযানে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সাধারণ মানুষের নাগালের বাইরে যেন না যায় চাল, ডাল আর তেলের দাম, সেই লক্ষ্যে শহরের অলিগলি থেকে বড় বাজারগুলোতে চলছে নিয়মিত তদারকি। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র সুলতানপুর বড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের…

  • কৃষি ম‍্যাশিন প্রকৃত কৃষকদের না দিয়ে ব‍্যাবসায়ীকে দেওয়ায়- কৃষকের লিখিত অভিযোগ

    কৃষি ম‍্যাশিন প্রকৃত কৃষকদের না দিয়ে ব‍্যাবসায়ীকে দেওয়ায়- কৃষকের লিখিত অভিযোগ

    সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি প্রদনা সূর্যমূখী ম‍্যাশিন প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ না করে, ব‍্যাবসায়ীকে দেওয়ায়। এক ভুক্তভোগী কৃষক কৃষিমন্ত্রালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের আব্দুস সালাম একজন সূর্যমুখী চাষী হিসাবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কৃষীখেত্রে অবদান রেখেছে। তারই ফলশ্রুতিতে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বিনা মূল্যে…

  • সাতক্ষীরার আশাশুনিতে লোনা পানি তোলায় ধান চাষ নিয়ে শঙ্কা

    সাতক্ষীরার আশাশুনিতে লোনা পানি তোলায় ধান চাষ নিয়ে শঙ্কা

    আবু সাঈদ ভ্রাম‍্যমান প্রতিনিধি সাতক্ষীরা : আশাশুনি উপজেলার তেঁতুলিয়া ও প্রতাপনগর এলাকায় বোরো ধানের ক্ষেতে লবণ পানি ঢোকানোর অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ হাজার বিঘা জমির ধান চাষ ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। লোনা পানি তোলা বন্ধ না হলে কয়েক হাজার কৃষক ফসল হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার…