-
সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আবু সাঈদ ভ্রাম্যমান প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত মনিরুল ইসলাম (৪৫) শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের…
-
দেবহাটায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন – জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

স্টাফ রিপোর্টার : দেবহাটায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, দেবহাটা উপজেলা জামায়াত ইসলামী পারুলিয়া অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে…
-
দেবহাটায় সখিপুর বিএনপির প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা

মোমিনুর রহমান:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারী) বিকালে সখিপুর ইউনিয়ন বাসীর আয়োজনে সখিপুর মোড়ে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে ও দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির…
-
কালিগঞ্জ ও আশাশুনি বিএনপির ২২ নেতাকে বহিস্কার

নিজস্ব প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ৫ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষ মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন এর…
-
সাতক্ষীরায় ভাইভা বোর্ড থেকে পরীক্ষার্থী আটক

সদর প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর ভাইভা পরীক্ষার সময় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভাইভা প্রার্থীর নাম আসমা খাতুন। তার রোল নং-৫৯২৪০৫৪। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা চলাকালে ভাইভা প্রার্থী আসমা খাতুন, রোল নং-৫৯২৪০৫৪ এর লিখিত পরীক্ষার ওয়েমার শিট-এ হাতের…
-
কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুর ইসলাম তরফদার (৭৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে পানিয়া গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদির মাছের ঘেরের মোটর থেকে পানি নিয়ে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটর…
-
আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না- মুহাদ্দিস রবিউল বাশার

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার নলতা, বিষ্ণুপুর, মথুরেশপুর, চাম্পাফুল ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা,নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ শে জানুয়ারী) সকাল থেকে নলতা ইউনিয়নের নলতা কাঁচা বাজার, নলতা মোবারক নগর বাজারে গণসংযোগ, বিকালে…
-
ধুলিহরে দিনব্যাপী মুহাদ্দিস আব্দুল খালেকের গনসংযোগ ও পথসভা

ধুলিহর প্রতিনিধি: ধুলিহরের দিনব্যাপী মুহাদ্দিস আব্দুল খালেকের গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপীব্যাপী ধুলিহর ইউনিয়নের বিভিন্নন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা ২ আসনের মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেকের গনসংযোগ ও পথসভা অনুষ্টিত হয়।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,থানা টিম সদস্য ও ধুলিহর…
-
সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো – আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে নির্বাচনী…
-
সাতক্ষীরায় প্রাণসায়র খাল ময়লার ভাগাড়েই পরিণত হবে কী?

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা শহরের প্রাণভোমরা হিসেবে পরিচিত ‘প্রাণসায়র খাল’ আজ অস্তিত্ব সংকটে। গণমাধ্যমের প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা কেবল হতাশাজনক নয়, বরং প্রশাসনের কার্যকারিতার ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন। প্রশাসনের বারবার দেওয়া নিষেধাজ্ঞা আর পরিবেশবাদীদের আকুতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল অসাধু ব্যবসায়ী ও অসচেতন নাগরিক খালটিকে বর্জ্যের ভাগাড়ে পরিণত করেছে। বিশেষ করে শহরের বড়…