সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে […]

পড়ুন :

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সদর প্রতিনিধি: সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকার টিকিটে ১০ মিনিটের জন্য নৌকায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। প্রতিটি নৌকায় চার থেকে ছয়জন বসার ব্যবস্থা থাকলেও নেই লাইফ জ্যাকেট। নৌকা পরিচালনাকারী ইজারাদারও স্বীকার করেছেন, তাঁদের কাছে লাইফ জ্যাকেট নেই। ফলে প্রশ্ন উঠেছে, রাতের অন্ধকারে দীঘির পানিতে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের জীবন রক্ষায় […]

পড়ুন :

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দিলেন খুলনা রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাতক্ষীরায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার ঐতিহ্যবাহী জেলা মন্দির (মায়েরবাড়ি) পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। পরিদর্শনকালে ডিআইজি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় […]

পড়ুন :

সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের প্রত্যাহার করে তাদের পুনর্বাসন ও শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা” অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা […]

পড়ুন :

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টার বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকালে রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন হয়। রয়েল চাইনিজের কনফারেন্স রুমে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলয়াত করেন হাফেজ মোঃ আবু হুসাইন বুলবুল। রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠারের সভাপতিত্ব করেন রেস্টুরেন্টের সত্বধাকারী তরিকুল ইসলাম বিপু। রয়েল […]

পড়ুন :

এক বছরে পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইন যৌন নিপীড়নের শিকার

ডেস্ক রিপেোর্ট:  মাত্র এক বছরের ব্যবধানে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৫ লাখ শিশু প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের যৌন শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে। ইউনিসেফ, ইকপ্যাট ইন্টারন্যাশনাল ও ইন্টারপোলের যৌথ এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সংঘাত এবং জলবায়ু সংকট শিশুদের নতুন ও বহুমুখী ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের […]

পড়ুন :

দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি গণপিটুনিতে যুবক নিহত

মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে ওহিদুজ্জামান শামীম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ক্ষোভের মুখে বিষপান করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে ঢুকেও একদল ক্ষুব্ধ জনতা তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি […]

পড়ুন :

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন বকুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন […]

পড়ুন :

পাইকগাছা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ

কাজী সোহাগ পাইকগাছা: খুলনার পাইকগাছায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রোগীর চাপ সামলাতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা ৫টি থেকে বাড়িয়ে ২৫টি করা হলেও তাতেও সংকুলান হচ্ছে না, তাই কোনো […]

পড়ুন :

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা জামতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু । রবিবার গোপন সংবাদের ভিত্তিতে নাংলা এলাকায় পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অবৈধ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৭ […]

পড়ুন :