1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস এর রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সার্বিক সহযোগিতায ও ব্যবস্থাপনায় জাইকার পক্ষ থেকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জায়গার প্রতিনিধিবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার বলেন বিগত কয়েক মাস আগে উপজেলার উন্নয়ন সমন্বয় মিটিং এ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম মহোদয়ের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার, ইসিজি, আইপিএস সহ অন্যান্য যন্ত্রাংশ ক্রয়ের জন্য জায়কা থেকে ১০ লক্ষ টাকা অনুমোদন দেন। আমি যে সকল চিকিৎসা সামগ্রীর চাহিদা দিয়েছিলাম তার মধ্যে আজ ১৩ টি অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছেছে। বাকি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম অতি দ্রুত চলে আসবে বলে জায়কার উপজেলার ডেভলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার জানিয়েছেন। তবে এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন জাইকার উপজেলার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার দেবু বিশ্বাস আরএমও ডাঃদীপন বিশ্বাস, স্টোর কিপার এনামুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd