বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে

সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত খেলায় ফাইনালে উঠেছে সাতক্ষীরার বালক ও বালিকা দুই বিভাগেই দুটি দল। মঙ্গলবার (১৯ মে) বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মেহেরপুরকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন আবির ও অনিক বাছাড়। অন্য দিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে পরাজিত কওে ফাইনালে জায়গা করে নেয়। বালিকা বিভাগের এক ম্যাচে তারা মেহেরপুরের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে একচেটিয়া আধিপত্য দেখায়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদেও শারীরিক ও মানসিক বিকাশত্বরান্বিত হয়। বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরার দুই দলের এই সাফল্য আমাদেও জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, ফাইনালেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে জেলা রসুনাম আরও উজ্জ্বল করবে।”এর আগে রোববার (১৭ মে) সকালে খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *