1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  দুই শতাধিক অসহায় দুস্থ ,পঙ্গু ও ছিন্নমূল ব্যক্তিদের সাথে নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি এড. এম শাহ আলম।শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে প্রতি বছরের ন্যায় এবারও এ ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির  সাবেক সহ- সভাপতি আবু বকর সিদ্দীক, , সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো, অ্যাড. গোলাম মোস্তফা (২)আল আমিন, অ্যাড. রবিউল ইসলাম,অ্যাড মেহেদী হাসান, এড. জেড আব্দুল্লাহ আল মামুন, এড. শামসুদ্দোহা খোকন, এড. সাহেদুজ্জামান শাহেদ, এড. রফিকুল ইসলাম, এড. আব্দুস সালাম, , এড. আশরাফুল কবির পলাশ, এড. সোহরাব হোসেন, এড. ফেরদৌসি সুলতানা প্রমুখ।  এই ব্যতিক্রমী ইফতার মাহফিলে সমাজের অসহায় দুস্থ ও পঙ্গুত্ববরণকারী এমনকি শিশু থেকে বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিরা হুইল চেয়ার এবং চেয়ার টেবিলে বসে মানসম্মত খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করছেন।এ বিষয়ে এড. এম শাহ আলম বলেন, সমাজের অসহায় পিছিয়ে পড়া মানুষদের ভালো-মন্দ দেখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই যদি স্ব উদ্যোগে সমাজের এসব মানুষদের কাছাকাছি থেকে একদিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফোটাই তাহলে এ দেশ এগিয়ে যাবে।সমগ্র ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন এড. জিয়াউর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd