1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার’র মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও ‘রুপা’📰সাতক্ষীরার কদমতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান📰সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু📰সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন📰সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি📰কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার’র মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন📰বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী📰ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী📰কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত📰কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার’র মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বাদ যোহর কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র-এর সামনে উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মহৎপুর সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা নূর মোঃ, মনির হোসেন, শাহাদাত হোসেন, প্রাক্তন শিক্ষক মমতাজ হোসেন মন্টু, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ বহু মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ডের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি।
জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালিগঞ্জে অবস্থিত পাওখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদেরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল মরহুমের প্রতি রাষ্ট্রীয় সালাম ও সম্মান প্রদর্শন করেন।
মরহুম আব্দুল গাফফার গাজী শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বুকে ব্যথা অনুভব করলে বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। ব্যক্তিজীবনে তাঁর পুত্র আব্দুল কাদের দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এবং কালিগঞ্জের ঐতিহ্যবাহী সৈনিক হোটেলের মালিক।
মরহুম ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনী-এর ৫ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনের পর ১৯৯২ সালে ল্যান্স কর্পোরাল পদে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd