1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধর্ষকের শাস্তির দাবীতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধর্ষকের শাস্তির দাবীতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

মো: আবুল হোসেন সদর প্রতিনিধি: ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।
ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ডা. কাজী ওয়েজ কুরণী, সেক্রেটারি মাও. মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জাফর আহমেদ, ছাত্র-যুব বিষয়ক সম্পাদক মাও. ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা জেলা শাখার সহ-সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক গাজী আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহমিদ আলম, শহর শাখার সভাপতি মোরসালিন বিল্লাহ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম আলামিন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd