২১ শে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় পাটকেলঘাটায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সহসভাপতি গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলি হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ, ছাত্রদল নেতা আরিফ হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করে বিভিন্ন ¯েøাগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *