1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় শিমের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

তালায় শিমের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: মাটি ও আবহাওয়া অনূকূলে থাকায় চলতি মৌসুমে আগাম জাতের শিম চাষ করে বাণিজ্যিকভাবে সফলতার হাসি ফুটেছে তালা উপজেলার চাষীদের মুখে।কাঙ্খিত চাহিদার তুলনায় দ্বিগুণ ফলনে খুশিতে ভরে উঠেছে চাষীদের মন। ফলন ভালো হওয়ায় প্রতিবছর তালা উপজেলায় বাড়তে শুরু করেছে আগাম শিম চাষির সংখ্যা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি শীত মৌসুমে তালা উপজেলার ৮৫-১০০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন সহস্রাধিক চাষিরা। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৫ টন করে প্রায় ২ হাজার ৫শত টন শিম উৎপাদন হচ্ছে। বর্তমানে বাজারে শিমের ভালো দামও রয়েছে। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশকিছু শিম চাষ করা হচ্ছে। শিম বাজারে উঠার প্রথম দিকে প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০-১২০ টাকায়, এখন তা নেমেছে ৫০-৭০বা প্রকার ভেদে ৩০-৪০ টাকায়।
তালা উপজেলায় শীতকালীন মৌসুমের শিম চাষ করা হয়েছে অধিকাংশ অকৃষি জমিতে। কৃষকরা তাদের জমির পাশাপাশি জমির আইলে, খালের পাড়ে, বেড়িবাঁধের দুইপাশ, সড়কের দুপাশসহ পতিত খালি জায়গায় শিমের চাষ করেছেন। তারা হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছেন। এতে অধিকাংশ জমিতে রং-বেরংয়ের মন মাতানো ফুলে শোভিত হয়ে আছে শিম গাছ। চোখে পড়ে শিমগাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে শিমের শিষ। আর শিষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু শিষে উঁকি দিচ্ছে তরতাজা শিম। তাছাড়া, এই উপজেলার উৎপাদিত শিম এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করছেন শিম ব্যবসায়ীরা। এতে করে তারাও আর্থিক লাভবান হচ্ছেন। তথ্য মতে, কিছুদিন আগেও তালা উপজেলার বাড়ির আঙ্গিনায় সীমিত পরিসরে শিম চাষ করা হতো। এখন চাহিদা বেড়েছে, ফলনও বেড়েছে। ফলে কৃষি বিভাগের পরামর্শে অনাবাদী পতিত জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করে শিমের আবাদ করা হচ্ছে। তেঁতুলিয়া ইউনিয়নের শিমচাষী ফয়সাল হোসেন বলেন, আগাম শিম চাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতি কেজি শিম ৬৫-৭০ টাকা দরে বিক্রি করছি। শিম ব্যবসায়ী নাজমুল সরদার দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, উপজেলার সদর ইউনিয়ন,ইসলামকাঠি ইউনিয়ন সহ আশে পাশের এলাকা থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ মণ শিম ক্রয়করে ঢাকার সাভার ও কাওরান বাজারে বিক্রয় করে থাকি, তাতে আমার ভালোই লাভ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, আমরা মাঠপর্যায়ে আগাম বিভিন্ন সবজি চাষে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। ঘেরের আইল এবং রাস্তার ধারে এগুলোর ফলনও ভালো হয়। বিশেষ করে তালা উপজেলার এ বছর বিভিন্ন জাতের হাইব্রিড শিমের আগাম চাষ হয়েছে, যা থেকে কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd