1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় এক পাগলী মা হয়েছেন,পিতা হলেন কে? - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

তালায় এক পাগলী মা হয়েছেন,পিতা হলেন কে?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় খলিশখালী এলাকার অজ্ঞাত এক পাগলি (১৮) ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মা ও নবজাতক শিশুটি। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবত গর্ভবতী পরিচায়হীন এই পাগলী মা তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের তফসিল অফিস নামক এলাকায় প্রসব বেদনায় কাতরাচ্ছিল। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসলে গত ৩ ই নভেম্বর তালার সেচ্ছেসেবী সংগঠন “ সহানূভূতি” কে অবহিত করেন। পরে উক্ত সংগঠন স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগীতায় ওই পাগলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ নয় দিন হাসপাতালে থাকার পর গত ১২ ই নভেম্বর পাগলী মা একটি ফুটফুটে ছেলে সন্তানেন জন্ম দেন। তবে বর্তমানে মা ও নবজাবক শিশু সন্তানটি সুস্থ রয়েছেন। কিন্তু ওই পাগলীর পরিচয় কি? এ শিশুর পিতৃপরিচয় কি? তা বলতে পারেনি কেউ। তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন হলো পাগলিটা মা হলেও নবজাতক ছেলে সন্তানটির পিতা কে?
‘সহানুভূতি তালা’ সংগঠনের সভাপতি আব্দুল আলিম বলেন, বর্তমানে ওই পাগলি মাসহ নবজাতক ছেলে সন্তানটি হাসপাতালের কতর্বরত চিকিৎসকরে নিবিড় পর্যবেক্ষণে সুস্থ আছেন। পাগলী ও নবজাতক ছেলে সন্তানটির সর্বক্ষণ খোজঁখবর রাখছেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ আমরা। আমরা ছেলে সন্তানটির নাম রেখেছি আব্দুর রহমান। আর খবরটি জানা জানি হওয়ার পর থেকে অনেকে নবজাতক ছেলে সন্তানকে দত্তক হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন তিনি। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং কেউ যদি এই নবজাতক শিশুটিকে দত্তক নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে জেলা বা উপজেলা প্রশাসনের মাধ্যমে আবেদন করতে হবে। যাচাই-বাছাই অন্তে নবজাতক শিশুটিকে দত্তক পিতা-মাতার কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd