1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০ বছর আত্মগোপনে থাকা আশাশুনি মুকুলকে ধরলো র‌্যাব - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০ বছর আত্মগোপনে থাকা আশাশুনি মুকুলকে ধরলো র‌্যাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে মুকুল গাজী (৪৫)। সে সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে এবং কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আজ (১০ সেপ্টেম্বর ২০২৩) যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, ভিকটিম বাবু দাসের সাথে আসামী মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাস কে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখে। হত্যার ৪ দিন পরে ভিকটিম বাবু দাসের লাশ পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিম বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
র‌্যাব আরো জানায়, এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মুকুল গাজী যশোরে আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আসামীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd