1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই জন আটক হয়েছে। আটকরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মরহুম হয়েত আলী গাজীর ছেলে আব্দুল হান্নান (৫১) ও শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মরহুম ইন্তাজ আলীর ছেলে ইসরাফিল গাজী (৫৭)। থানা সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকায় মাদক বিক্রিকালে ৫১ পিস ইয়াবাসহ আব্দুল হান্নানকে আটক করে। এছাড়া উপ-পরিদর্শক শাহাদাত মোল্লার নেতৃত্বে পুলিশ ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ ইসরাফিল গাজীকে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd