1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধুর সকল আন্দোলনের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বেগম ফজিলাতুননেছা-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বঙ্গবন্ধুর সকল আন্দোলনের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বেগম ফজিলাতুননেছা-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “বঙ্গ মাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গ মাতা নির্লোভ মনের অধিকারী ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর মত এমন জঘণ্যতম হত্যাকান্ড ঘটেনি। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যা কান্ডে জড়িত যারা দেশের বাহিরে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান এবং শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও সদস্য যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্নাআরা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ.কে.এম শফিউল আজম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, হটিকালচার সেন্টার সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।
দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৭জন সেলাই প্রশিক্ষাণার্থীসহ জেলায় ৭ উপজেলায় ৪৯জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক করোনাকালীন অসহায় কর্মহীন ৩০জন মহিলার মাঝে ২০০০ টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং বিশ^ মা দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে ২০জন মহিলার মাঝে ১০০০ টাকা করে ২০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd