1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুধহাটায় বেতনা নদী খননের লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি!! খননের দায়িত্বে থাকা জাকিরের বিরুদ্ধে লক্ষ টাকার মাটি বিক্রির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধহাটায় বেতনা নদী খননের লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি!! খননের দায়িত্বে থাকা জাকিরের বিরুদ্ধে লক্ষ টাকার মাটি বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বুধহাটা খেয়াঘাটা থেকে নওয়াপাড়া শশ্বানঘাট পর্যন্ত বেতনা নদী খননের মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যার ম্লু হোতা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জাকিরের বিরুদ্ধে। এলাকাবাসির সূত্রে জানাযায়, এই জাকির প্রতিদিন রাতে ও দিনে লক্ষ টাকার মাটি বিক্রি করেছে। কাউকে সে তোয়াক্কা করেনা। নিজেকে প্রভাবশালী বলে জাহির করে। সে জানাই আমাকে কে কি করবে সবাইকে ম্যানেজ করে মাটি বিক্রি করছি। এছাড়া অনেকের কাছ থেকে ২০/৩০ হাজার টাকা অগ্রিম নিয়ে নিচ্ছে মাটি দেবে বলে। জানাযায় তারা একটি সিন্ডিকেট তৈরি করে এ মাটি বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগসূত্রে শুক্রবার সকাল ৭ টায় সরেজমিনে গেলে দেখাযায় ১০/১২ টি ট্রলি বেতনা নদীর মাটি বহনের কাজে ব্যস্ত, ট্রলির লোকজন জানায় এমাটি নিয়ে যাচ্ছে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার তুলসি। বুধহাটায় বাড়ি এ তুলসি প্রশাসনের নাম ভাঙিয়ে এ মাটি নিয়ে যাচ্ছে। পাশে থাকা বেতনা নদী খননের দায়িত্বে থাকা জাকিরের সাথে কথা বলতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং হুমকি দেয়। স্থানীয়রা জানান এখানকার সব মাটি বিক্রি করে ফেলেছে জাকির।শশ্বানঘাটের দায়িত্বে থাকা খোকন জানান আমি বাঁধা দিলেও আমার কথা শুনছেনা। এবিষয়ে সরেজমিনে উপস্থিত থাকা বুধহাটার মেম্বর ফিরোজ হোসেন জানান, বুধহাটা খেয়াঘাট থেকে নওয়াপাড়া শশ্বানঘাট পর্যন্ত লক্ষ টাকার মাটি বিক্রি করছে জাকির। কোথাও কোন মাটি নেই। আমি যার কাছে জিজ্ঞাসা করি বলে জাকির বিক্রি করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সাথে কথা বললে জানান আমি ব্যবস্থা নিচ্ছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd