1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির শ্রীউলায় শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনির শ্রীউলায় শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনির শ্রীউলায় সমাজকর্মী এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু।’আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম।অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্নকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিল্ড অফিসার শাহীনুর ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজেন্দ্র নাথ স্বর্ণকার ও শিক্ষার্থী মেঘা সরকার।প্রধান অতিথি বলেন- শিশু কে, শিশুর অধিকার ও সুরক্ষা কি আমাদের জানতে হবে। শিশু সুরক্ষার অন্তরায় গুলো চিহ্নিত করে এর প্রতিকারে উপজেলা সমাজসেবা অফিস ইউনিয়ন সমাজকর্মীদের মাধ্যমে শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বক্তারা প্রত্যেকটি শিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে সমাজসেবা অফিসের কর্মকর্তা ও অতিথিবৃন্দ পূণর্বাসনকৃত ভিক্ষুক রুস্তম আলীর দোকান পরিদর্শন করেন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd