1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মানুষের সেবা দেওয়া সব থেকে বড় মানবতা-আকস্মিক এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মানুষের সেবা দেওয়া সব থেকে বড় মানবতা-আকস্মিক এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনা রোগীর চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি তদারকী করতে আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শণ করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে যান। এসময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর স্বজনদের সাথে বর্তমান চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন এবং করোনার টিকা সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় এমপি রবি বলেন, “জীবনের ঝুকি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। সেজন্য করোনা রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকদেরকে আমি ধন্যবাদ জানায়। চিকিৎসা সেবার মান উন্নয়নে সকল চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে। অক্সিজেন, আইসিইউ ও সিসিইউসহ সার্বিক বিষয়ে আরো বেশি সজাগ ও সতর্ক হয়ে নজরদারী বাড়ানোর পরামর্শ দেন এমপি রবি। সাতক্ষীরা জেলার দূর্ণাম হয় এমন কোন কিছু করা যাবেনা। আমি নিজ উদ্যোগে মাননীয স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য বিভাগের ডিজি ও সচিবকে বলেছি সাতক্ষীরা জেলার জন্য করোনার ভ্যাকসিন বাড়িয়ে দিতে। সংকটকালীন সময়ে মানুষের সেবা দেওয়া সব থেকে বড় মানবতা। আমি মহান আল্লাহর কাছে এই দোয়া করি আমরা যেন দ্রুত এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারি। করোনা রোগীর চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি তদারকী করতে ও আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শণকালীন উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই খুদা, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমানসহ করোনা রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd