1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় জি.এম আব্দুল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কালাম একাদশ চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

তালায় জি.এম আব্দুল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কালাম একাদশ চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রয়াত জি.এম. আব্দুল আলী স্মরনে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা বুধবার (১১ জানুয়ারী) বিকালে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে তালার কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ’র আয়োজনে, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট সম্পন্ন হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান- পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ এবং মরহুম জি.এম আব্দুল আলীর ছেলে সাইদুর ইসলাম মুকুল। শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাস, শিক্ষক গাজী মোমিন উদ্দীন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা তালার কালাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে খুলনার পাইকগাছা উপজেলার হাবিবনগর ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের উভয় দলের মধ্যকার খেলা গোলশূন্য ড্র থাকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, শিক্ষক দেলোয়ার হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd