সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ থেকে:
সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আব্দুল আলিম এর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এক শোকবিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রেদওয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আফজাল হোসেন, শেখ শাওন আহম্মেদ সোহাগ, তরিকুল ইসলাম লাভলু, শেখ ইকবাল আলম, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, মোখলেছুর রহমান মুকুল, লাভলু আক্তার, মো. আলাউদ্দীন, মিয়ারাজ হোসেন, জাহাঙ্গীর আলম, শামীম কওছার তুলিপ, তাজুল হাসান সাদ, শেখ আরিফুজ্জামান রাজু, আবুল হোসাইন, শেখ ফারুক হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *