শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

ফিচার শ্যামনগর সাতক্ষীরা-জেলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  ইস্রাফিল হোসেন নামে ঐ ট্রলার মালিক আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। শনিবার রাতে উপজেলার খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের সময় ট্রলারটি আটক করা হয়। এসময় মালিক পালিয়ে গেলেও শ্রমিক মো: সালমান হোসেন লিওন (২০)কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে রোববার সকালে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড মালিক পরিশোধের পর আটক শ্রমিককে মুক্তি দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায় বালুমহাল ইজারা না হওয়ায় খোলপেুটয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক চক্র অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে অব্যাহতভাবে বালু লুট চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় খোলপেটুয়া নদীর খুটিকাটা এলাকা থেকে ই¯্রাফিল হোসেনের মালিকানাধীন ঐ ট্রালটি আদাক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন জানান গত দুই মাসে অন্তত ছয়টি অভিযানে প্রায় সম সংখ্যক ট্রলার আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আটক ট্রলার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *