বিশ্বকাপ ফাইনালে প্রিয় দলের হারে সাতক্ষীরায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

 আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রিয় দল হেরে যাওয়ার শোকে সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান লালটু উক্ত এলাকার মো. আনছার আলীর ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লালটু ফুটবলের কট্টর ভক্ত এবং আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই তিনি বন্ধুদের সঙ্গে কদমতলা এলাকায় বড় পর্দায় উপভোগ করেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার ভোরেও কদমতলা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখতে যান তিনি। খেলা শুরুর আগে বন্ধুদের নিয়ে সেখানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল।
​তবে খেলার শেষ বাঁশি বাজতেই ঘটে বিপত্তি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেলে প্রচণ্ড মানসিক কষ্টে ভেঙে পড়েন লালটু। থমথমে মন নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। একপর্যায়ে স্বজনরা কিছু বুঝে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​নিহতের নিকটাত্মীয় শেখ জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রিয় দলের পরাজয় লালটু মেনে নিতে পারেনি। খেলা শেষে মন খারাপ করে বাড়ি ফেরার পরই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে।”
এদিকে, প্রিয় দলের হার এবং তরতাজা তরুণ লালটুর এমন আকস্মিক মৃত্যুর খবরে পুরো রসুলপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *