
নিজস্ব প্রতিনিধি : “!সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায়” উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। তিনি বলেন সরকার নির্ধারিত স্কুল প্রদত্ত গ্রাচুইটি নামে কোন কিছু নেই। গ্রাচুইটি দেয় সরকার। দীর্ঘদিন কমিটি কর্তৃক এ প্রক্রিয়া চলমান ছিল বটে প্রতিষ্ঠান এর আর্থিক স্বচ্ছলতার উপর। ২০২৩ এর আর্থিক ব্যবস্থাপনায় ২ টি তহবিল থাকবে। সেখানে ম্যানেজিং কমিটি সেপ্টেম্বর -২০২৩ নীতিমালা ফলো করে কমিটি টাকা উত্তোলন এর সিদ্ধান্ত নেয়। ০৮ জানুয়ারি-২০২৪, শিক্ষকগন এর আবেদনের প্রেক্ষিতে ১৬ জানুয়ারি ২০২৪ টাকা উত্তোলন ও অগ্রীম ঋণ হিসেবে কমিটি নির্ধারিত বেতন সমন্বয় এর অংগীকারে ঐ একই দিনে ডিজবাস করা হয়। কমিটি এ অর্থ অনুমোদন করেন। জানুয়ারি ২০২৫ সালে বেতন হিসেবে পূর্ণতা পায়। আর জেনারেল এর গ্রাচুইটি নামক অর্থও শিক্ষকদের স্কুল প্রদত্ত বেতন হিসেবে প্রদান করা হয়।
মব কথা সামাজিক যোগাযোগ এ হেয় প্রতিপন্ন ছাড়া আর কিছু নয়। এ ধরনের মিথ্যা বানোয়াট প্রচার যথেষ্ট হয়েছে। সর্বপরি গ্রাচুইটির অর্থ আত্নসাত হয়নি। সভাপতির মহোদয় এর বক্তব্যে বোঝা যায় প্রসেসিং আরও ভালো করার দরকার ছিল। এখানে আত্নসাত হয়নি। অপর পক্ষে কমিটির অনুমোদন সাপেক্ষে নগদ অর্থ খরচ করা যায়। সে মতে অর্থ খরচ করা হয়েছে এবং ক্রয়ের ভাউচার রয়েছে। হ্যাঁ ক্যাশ খাতা ফলো করা হয়নি, এখানে জটিলতা বলতে কিছু নেই।
তবে মিথ্যা তথ্য, বানোয়াট ও ভিত্তিহীন না লেখার জন্য আহবান করছি। সুতরাং কমিটি কর্তৃক পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা কমিটির বাহিরে যাওয়ার সুযোগ থাকেনা। অযথা প্রধান কে দায়ী করা যুক্তিযুক্ত নয়।
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি ও আমার পরিবারের জীবন চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন, সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করেছি। প্রতিবেদকসহ উল্লেখিত পত্রিকার সম্পাদক যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে যাহা আমাকে নিয়ে যা বলা হয়েছে সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমার নিজের এবং পরিবারে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদকারী: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম
