
শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রবিবার (১১জুলাই-২৬) বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহা আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান প্রমূখ। বক্তারা কালিগঞ্জ হাসপাতালে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে উপজেলা ইউএইচএ কিংবা তার কোন প্রতিনিধি না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাতক্ষীরা জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এছাড়া শ্রেষ্ঠ মাঠ কর্মীর পুরস্কার পেয়েছে কালিগঞ্জ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়, তারা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী এফ ডব্লিউ বি শামসুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক মথুরেশপুর ইউনিয়ন শাহ আলম, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রহিমা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কেন্দ্র চাম্পাফুল ইউনিয়ন আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ কেন্দ্র তারালি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নলতা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের পরিদর্শক, মাঠকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
