1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। ১৯ ই জানুয়ারি বৃহস্পতিবার ৩০ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর পুরাতন জমিদার বাড়ী এ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন’ র সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ও খুলনা বিভাগের রেঞ্জ কমান্ডার শাহ্ আহম্মেদ ফজলে রাব্বী এর পক্ষে প্রধান অতিথি হিসাবে পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার মোঃ আলমগীর হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম (মঈন), সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেলিমুজ্জামান, জেলা কমান্ড্যান্ট খুলনা। মোরশেদা খানম, জেলা কমান্ড্যান্ট সাতক্ষীরা। চন্দন দেবনাথ, অধিনায়ক ৩ আনসার ব্যাটালিয়ন। সঞ্জয় কুমার, জেলা কমান্ড্যান্ট যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি সাবেক অফিসার এ টি এম আনিসুর রহমান। সাবেক জেলা এডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সাতক্ষীরা জেলা আনসার ভিডিপির সাবেক এডজুট্যান্ট আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন স্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম.নাজমুল হাসান ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্ররেণ করেন। এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ,জাতি,আনসার বাহিনী ও ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে অধিনায়ক ও প্রধান অতিথি সকল সদস্যদের উপস্থিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd