1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী,পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শীলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক শের আলী। পরে একই স্থানে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূট্টোর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম,
স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামুদ্দিন, জাকির হোসেন, এসমাইলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। অপর দিকে সন্ধ্যায় ইটাগাছা এলাকায় জেলা কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমান ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বর্তমান সরকার দেশকে কারাগারে পরিনত করেছে। তারা আমাদের জেলে ভোরে রাখুক। তবুও গনতন্ত্র ফিরিয়ে দিক। তারা আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd