1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পুর্তি উপলক্ষে এমপি রবির সাথে মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পুর্তি উপলক্ষে এমপি রবির সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পুর্তি উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে ‘মা’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপির কার্যালয়ে ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পুর্তি উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ‘মা’ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে এক যুগ পূর্তি পালন করায় ‘মা’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান। এমপি রবি বলেন, মানবতায় বড় ধর্ম। ‘মা’ ফাউন্ডেশন অসহায় মানুষদের স্বাবলম্বী করতে ভ্যান, সেলাই মেশিন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন জনকল্যাণমূখি কাজ করায় সংগঠনটিকে সাধুবাদ জানান। ‘মা’ ফাউন্ডেশনের আরো বেশি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd