1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বড়দলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

বড়দলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বড়দলে দু’টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে। প্লান্ট দু’টি উদ্বোধন হওয়ায় এলাকার শত শত পরিবার সুপেয় পানি প্রাপ্তির সুযোগ পেল। এফসিডিও ফান্ড ও পিকেএসএফ অর্থায়নে এনজিও উন্নয়ন প্রচেষ্টা পিপিইপিপি প্রকল্পের আওতায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সুপেয় পানি নিশ্চিতকরণে কাজ করে আসছে। এরই অংশ হিসাবে ইউনিয়নের বাইনতলা সাইক্লোন শেল্টারের পাশে একটি ও চম্পাখালী দুর্গা মন্দিরের কাছে আরেকটি প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি প্লান্ট স্থাপনে খরচ হয়েছে ১৮ লক্ষাধিক টাকা করে। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা পানির প্লান্টের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান। প্রত্যেক প্লান্ট থেকে প্রতিদিন ৫০০ লিটার করে পানি সরবরাহ করতে পারবে। প্রতি লিটার পানির মূল্য নির্দ্ধারন করা হয়েছে ৫০ পয়সা করে। স্থানীয়দের সমন্বয়নে প্লান্ট পরিচালনার জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্লান্টের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ, টাকা কমিটির ব্যাংক একাইন্টে জমা রাখা ও রক্ষণাবেক্ষণসহ সকল বিষয় দেখাশুনা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd