1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হামলার ঘটনায় আহত-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় করেন :এমপি মুহাদ্দিস রবিউল বাশার📰দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা📰ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হামলার ঘটনায় আহত-১📰সাতক্ষীরায় শিমুলের সৌন্দর্যে নতুন সাজে সেজেছে প্রকৃতি📰ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি📰সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও ‘রুপা’📰সাতক্ষীরার কদমতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান📰সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু📰সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন📰সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হামলার ঘটনায় আহত-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় মৎস্য ঘেরে হামলা করে কুপিয়ে জখম করার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোঃ ইউনুস আলী (৪৮) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে ধুলিহর মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর পুত্র আবুল কাশেম (৫৩), মিজানুর রহমান ও তার মোঃ আবু সাইদ (২৬), মোসেলউদ্দীনের পুত্র মোঃ খোকন (৪০), ও মোসেলউদ্দীন বেগ (৬৫) সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে ইউনুস আলী তার মৎস্য ঘেরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে ঘেরে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। এসময় আবুল কাশেমের নির্দেশে অন্যরা তাকে মারধর শুরু করে এবং মোঃ আবু সাইদ ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এছাড়া এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং মোঃ মিজানুর রহমান তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ইউনুস আলীর পক্ষে তার ভগ্নিপতির মাধ্যমে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এজাহার পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd