1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার খেশরা ইউনিয়নে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্রে নির্বাচনী পথ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ

তালার খেশরা ইউনিয়নে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্রে নির্বাচনী পথ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে তালার খেশরা ইউনিয়নের ৬ নং (শালিখা- তেঘরিয়া-শুভংকরকাটি) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় বালিয়া বাজার চত্বরে চত্বরে ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ আরশাদ আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গরিবের বন্ধু সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহ -সভাপতি ডাঃ মুহাঃ আকরাম হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউ,পি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান, বক্তব্য রাখেন, সিনিঃ সহ -সভাপতি মোঃ রওশন আলী সানা, সাধারন সম্পাদক মোঃ সকিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী সরদার, মোঃ মুনছুর আলী মোড়ল, ওয়ার্ড জাপার সহ- সভাপতি মোঃ সোহরাব আলী মোড়ল, মোঃ আব্দুর রহমান মোড়ল,মোঃ ইয়াকুব আলী শেখ, যুবসংহতির ওয়ার্ড সভাপতি মোঃ ইউনুস আলী সানা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্ল্যাহ সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকি সরদার, জাতীয়ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মুহাঃ দ্বীন ইসলাম মোড়ল, সহ- সভাপতি মোঃ মেহেদী হাসান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু মোড়ল, প্রচার সম্পাদক মোঃ ফয়ছাল শেখ, দপ্তর সম্পাদক মোঃ সাগর শেখ, ছাত্র সমাজ নেতা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, পল্লীবন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী ও বর্তমান এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ সাতক্ষীরা মহাকুমাকে জেলায় রুপান্তর তালা,কলারোয়া কলেজ, তালা বিদে হাইস্কুল, তালা বালিকা বিদ্যালয় সরকারি করেন, আঠার মাইল থেকে পাইকগাছা ৩৩ কিঃ দলুয়া থেকে কলারোয়া পর্যন্ত পিচের রাস্তা নির্মান,কালভাট ব্রিজ সহ দক্ষিনপশ্চিমাঞ্চালে অভাবনীয় উন্নয়নের ফিরিস্থি তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ জননেতা সৈয়দ দিদার বখত্ কে এম,পি নির্বাচিত করলে সুশাসন উন্নয়ন অধিকার ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। তিনি জনগনের প্রতি আহব্বান জানিয়ে আরও বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আমার হাত দিয়ে তালা ও পাটকেলঘাটায়কে পৌরসভায় রুপান্তরিত করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd