1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রেমিকার মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

তালায় সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রেমিকার মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ছাত্রলীগ নেতা রাসেল বাদশার (২১) নামে মামলা করেছেন বিয়ের দাবিতে অনশনরত সেই অন্তঃসত্ত্বা কিশোরী (১৪)।মামলায় তালার মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাসেল বাদশাকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, তালার মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাসেল বাদশা দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেম করেন। এর জেরে ছাত্রলীগ নেতা ওই ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েন এবং এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাসেল বাদশাকে আসামি করে তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। জানা গেছে, শুক্রবার বিকাল থেকে রাসেল বাদশার বাড়িতে ওই তরুণী বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেও ব্যর্থ হন।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার আসামি রাসেল বাদশাকে আটকের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd