1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খামারী মালিকরা দিশেহারা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খামারী মালিকরা দিশেহারা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

গোবিন্দ কুমার রায়, পাটকেলঘাটা প্রতিনিধি: গো খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় তালা উপজেলার ১২টি ইউনিয়নের গরুর খামারী মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। একদিকে খাদ্যের দাম অতিরিক্ত অপরদিকে দুধের নিম্ন দাম। খামারীদের প্রতি সপ্তাহে ১২ হাজার টাকা লোকশান গুনতে হচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে তালার জেয়ারা রাজেন্দ্রপুর, চোমরখালী, খলিষখালী, এনায়েতপুর, সরুলিয়া, কাশিপুর, কুমিরা, টিকারামপুর, ফলেয়া সহ প্রতিটি গ্রামে কম বেশি গাভি গরু পালন করে থাকে। দুধ সহ বাচ্চা পাওয়ার আশায় বছরের পর বছর সব কিছু কিনে খাওয়ায়ে লাভ তো দুরের কথা লোকশান বেশি। খামার মালিকরা খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে। খাল বিলে নেই কোনো কাঁচা ঘাস। এদিকে গরুর দুধ থেকে শিশুদের পুষ্টি যোগায়। তাছাড়া মিষ্টি, সন্দেশ সবকিছু দুধ থেকে তৈরী হয়। এ বিষয়ে তালা ডাঙ্গা নলতা গ্রামের গাভী পালনকারী শেখ হযরত আলীর পুত্র ইছানুর বলেন দীর্ঘদিন ধরে গাভী গরু পালন করে আমার লোকশান হয়ে যাচ্ছে। আমার ৭টি গাভী গরু প্রতিদিন যে হারে দুধ দেয় তাতে আমার খরচ উঠে না। প্রতি কেজি দুধের মূল্য পাচ্ছি মাত্র ৩৫ টাকা। কিন্তু ১কেজি ভুষি কিনতে হচ্ছে ৩৬ টাকা, খৈল ৫৬ টাকা, কুড়ো ১৫ টাকা, খুদ ৩৮ টাকা, বিচুলি প্রতি হাজার ৫-৬ হাজার টাকা দরে কিনে খাওয়ায়ে গরু পালন করা অসম্ভব হয়ে পড়েছে। ইছানুর আরও বলেন ৭টা গাভী গরুর খাদ্য যোগাতে খরচ হয় প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা। এদিকে যে হারে দুধ যোগান দেয় তাতে ১০ হাজার টাকা ওঠে না। যদি সরকার আমাদের মত গরু পালনকারীদের কোন সাহায্য সহযোগিতা বা সুদ বিহীন ঋণের ব্যবস্থা করত তাহলে একদিকে আমরাও সফলতা অর্জন করতে পারতাম অন্যদিকে দেশেরও উন্নয়ন ঘটত। এদিকে খলিষখালী ইউনিয়নের আবু বক্কার সরদার জানান গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালন করা অনেক ব্যয়বহুল হচ্ছে। সরকারী সাহায্য হলে গরু পালন করে অনেক লাভবান হতে পারতাম। এ ব্যাপারে তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সন্তোষ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি জানান সরকারী কোন সাহায্য এ ব্যাপারে নাই। সরকারী কোন প্রকার সাহায্য দিলে জনগনের মাঝে বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd