1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-৭ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-৭

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ নিয়মিত মামলার সাত জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই জাহাঙ্গীর হোসেন খান, আমিনুল ইসলাম, মিঠুন মন্ডল, মোঃ নজরুল ইসলাম, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর মামলার আসামী পুরোহিতপুর গ্রামের মৃত শেখ আতিয়ার এর ছেলে আব্দুস সোবহান, একই গ্রামের আলতাফ হোসেন এর ছেলে মান্নান হোসেন, রামনগর গ্রামের ইমান সরদারের ছেলে মোঃ মনিরুল ও তার ভাই মোঃ মইনুর সরদারকে তাদের নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন।
অপরদিকে বড়দল দক্ষিণপাড়ার শহীদ গাজীর ছেলে সাহেদ আলী (২২), খুলনা জেলার কয়রা থানার আমাদি গ্রামের নুরু সরদারের আলামিন সরদার (২১) ও সাতক্ষীরা সদর থানার রইচপুর গ্রামের আমিন সরদারের ছেলে মোঃ মতিন সরদার (২১) কে বড়দল এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নিয়মিত মামলার আসামিরা একটি সিন্ডিকেট চক্র। এই আসামিদেরকে আটক করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বলেন আশাশুনি থানায় অপরাধমূলক কর্মকান্ডের কোন সুযোগ নেই। যে সকল চক্র ইতিপূর্বে সিন্ডিকেটের মাধ্যমে চুরিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এই চক্রকে নির্মূল করা হবে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd