1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা ছাত্রলীগ ৭৫ পাউন্ড কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় আশাশুনি বাজার চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলি, কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিকলীগ আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, মনিরুজ্জামান বিপুল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, ছাত্রলীগ নেতা ফারুজ্জামান, ইমরান হোসেন, রাসেল, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, আশরাফুজ্জামান শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৫ পাউন্ড ওজনের বিরাট কেক কাটা ও সকলের মাঝে বিতরণ করা হয়। সবশেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ এলাকা ঘুরে পুনরায় বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd