1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি কারখানা!! দেখার কেউ নাই - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি কারখানা!! দেখার কেউ নাই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলায় বুধহাটা এলাকায় সততা ভাই ভাই বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারির পণ্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সর্বসাধারণ।পরিবারে ছোট বড় সবাই কমবেশি বিভিন্ন ধরনের রুটি, বিস্কুট, কেকসহ বাহারি বেকারী পণ্য খেয়ে থাকেন। বিশেষ করে বাসা বাড়িতে হঠাৎ করে অত্মীয়-স্বজনরা এলে এসব খাবার পরিবেশন করা হয়। শিশুদের পছন্দের খাবার হিসেবেও বেকারীর খাবার খুবই প্রিয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে সমাজের কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে। খাবারের নামে তারা মানুষকে বিষ খাওয়াচ্ছে। সরেজমিনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বুধহাটা গ্রামে সততা ভাই ভাই বেকারি প্রোপাইটার নাসির উদ্দিন এর প্রতিষ্ঠানে অনুসন্ধান করে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করছে এসব পণ্য। খাদ্য তৈরী করার পাত্রগুলো অপরিষ্কার। যার মধ্যে মাছিসহ বিভিন্ন পোকামাকড় লক্ষ্য করা গেছে। বেকারীর মালিকরা তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের পেকেট ব্যবহার না করে বাইরে থেকে ক্রয়কৃত পেকেট ব্যবহার করছেন। এসব খাবারের পেকেটে নেই কোন উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য তালিকা। বিস্কুট কেজি হিসেবে এবং কেক ও বনরুটি বিক্রি হয় পিস হিসেবে। নাই কোনো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন। এছাড়াও, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদনের ব্যাপারে জানা নেই তাদের। অনুমোদনহীন খাবারের সঙ্গে বেকিং পাউডার, ইষ্ট ও অ্যামোনিয়াসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা হয়। তাছাড়া বেকারির পণ্যই বাহারি রংয়ের কালার তৈরির জন্য কারখানার রং ব্যবহার করে থাকে এটা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর যা মানুষের লিভার কিডনি লাঞ্চ এর মারাত্মক ক্ষতি করে থাকে। এটা অল্পবয়সী মানুষেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে বুঝতে পারেনা কিন্তু একটু বয়স হলেই তাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দিবে। এমনকি পরিবেশের ছাড়পত্র তাও তাদের নাই। এভাবেই প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে কোন কাগজছাড়াই নোংরা পরিবেশে বেকারির পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এ বিষয়ে মুঠোফোনে বেকারি মালিকদের সাথে কথা বললে তারা বলেন আমাদের কোন কাগজ লাগে না আমরা এভাবেই দীর্ঘদিন ধরে পণ্য বানায় এবং বিক্রি করি। বিএসটিআই কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়, আপনারা রিপোর্ট করে আমাদের কি করবেন। এ বিষয়ে সমাজের সচেতন মহল মনে করেন আমরা যে খাবারগুলো প্রতিনিয়তঃ খেয়েই যাচ্ছি আসলে এটা স্বাস্থ্য সম্মত কিনা বিষ খাচ্ছি এটা খতিয়ে দেখা দরকার তাই প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সমস্ত বেকারিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে জোর দাবি জানায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd