1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা ম্যানগ্রোভ কমিউনিটি সেন্টারে এ নির্বাচন সম্পন্ন হয়। প্রতিটি উপজেলা থেকে ৩ জন করে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মোট ২১ জন প্রতিনিধি এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। সভাপতি পদে শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মুখার্জী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে ও অর্থ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সদর উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান ১০ ভোট, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ৮ ভোট ও ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম ৩ ভোট প্রাপ্ত হন। অর্থ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ১৫ ভোট ও তালা উপজেলার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম ৬ ভোট প্রাপ্ত হন। পরবর্তীতে নির্বাচন কমিশনার ও উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিতে সিনিয়র সহ সভাপতি পদে মো: এনামুল হক,সহ সভাপতি পদে আক্তার আসাদুজ্জামান, মো: বদিউজ্জামান, সহ সাধারণ সম্পাদক পদে সহদেব হালদার ও দপ্তর সম্পাদক পদে মো: নজিবুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়,নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এবাদুল ইসলাম ও, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুখেন্দ্রনাথ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd