1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আনন্দ উল্লাসে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সাতক্ষীরায় আনন্দ উল্লাসে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: টানা ৫৪৪ দিন পর ক্লাসে ফিরেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অন্যান্য স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উৎসব মুখর পরিবেশ ও আমেজে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশ করানো হয়। হাত ধোয়াসহ মাস্ক বিতরণ করা হয় শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসে সামাজিক দ‚রত্ব বজায় রেখে তাদের বসানো হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। সাতক্ষীরা জেলায় ৩০৭টি স্কুল, ২১৪টি মাদ্রাসা, ৫৮টি কলেজ, ১১টি স্কুল এন্ড কলেজ ও ১হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd