1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান-ঘরের দরজা কেটে যুবতী উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান-ঘরের দরজা কেটে যুবতী উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারের জন্য আটকে রাখা এক যুবতীকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি বাড়ি থেকে যুবতীকে উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান,সাতক্ষীরা সদর উপজেলার ওমরপুর গ্রামের সুমাইমা খাতুনকে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের একটি ভুমিহীনদের ঘরে আটকে রাখা হয়। সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের নাজমুল ওই যুবতীকে নিয়েআসে। মেয়েটিকে কৌশলে ভুমিহীন বাবুর ঘরে আটকে রাখা হয়। রাতে তার উপর নির্যাতন চালানোর চেষ্টা করে পাচারকারি চক্র। এ খবর বিজিবির সদস্যরা জানতে পারে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘরের দরজা কেটে যুবতীকে উদ্ধার করে । মেয়েটি বিস্তারিত ঘটনা খুলে বলে। এ ঘটনায় নাজমুল,বাবুসহ চার জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পাচার মামলা দায়ের করা হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd