1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯ বন্যপ্রাণী উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯ বন্যপ্রাণী উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন সোহাগ: ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবি। রবিবার দুপুরে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে উদ্ধার বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।
উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে– দুটি ভোদড় (উদবিড়াল), বিদেশি খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণী জিম্মায় নেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক জানান, চোরাকারবারিরা বন্যপ্রাণীগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এগুলো উদ্ধার করা হয়। তবে কোনও চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। প্রাণীগুলোকে বন বিভাগ সুন্দরবনে অবমুক্ত করবে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এর মধ্যেই চোরাশিকারিরা মাঝেমধ্যে শিকার করে। উদ্ধার প্রাণীগুলো দ্রæত সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd