1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিধি নিষেধ শিথিল হলেও মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া যানে না - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

বিধি নিষেধ শিথিল হলেও মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া যানে না

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার করোনাভাইরাস প্রতিরোধে চলমান বিধি নিষেধ ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করেছে। কিন্তু এসময়ে মাস্ক পরিধান ব্যতিরেকে কেউ বাহিরে বের হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (বুধবার) সকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ধর্মীয় ও আর্থিক বিবেচনায় বাস্তবতার নিরীখে সরকার আট দিনের জন্য বিধি নিষেধ শিথিল করেছে। এসময়ে আমরা প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে সচেতন হয়ে করোনার সংক্রমণকে কমাতে না পারি তাহলে কেবল স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের মাধ্যমে করোনা মোকাবেলা সম্ভব হবে না। তিনি পশুর হাট, শপিংমল, মার্কেট, মসজিদসহ সকল জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধাণ ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় করোনা সংক্রমণ গত দুই সপ্তাহে কিছুটা কমলেও কয়েকটি উপজেলায় বেড়ে গেছে এবং সার্বিকভাবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এজন্য তাঁরা আক্রান্ত রোগীদের একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসা এবং গ্রামাঞ্চলে অনেকক্ষেত্রে চিকিৎসা গ্রহণে অনীহাকেও দায়ী করছেন।
সভায় খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, উপপুলিশ কমিশনার (সদর) মোঃ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইজন সাংবাদিকের চিকিৎসার জন্য প্রত্যেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd